Thursday, June 4, 2026

আজ থেকে ব্রাজিলে শুরু ‘ব্রিক্‌স’ সম্মেলন, ৫৭ বছর পরে আর্জেন্টিনায় কূটনৈতিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী

Date:

Share post:

দেশে নানা সমস্যা। পহেলগাম জঙ্গি হামলার মতো ঘটনা ঘটেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। রবিবার থেকে ব্রাজিলে শুরু হচ্ছে ‘ব্রিক্‌স’ সম্মেলনে। তার আগে শনিবার আর্জেন্টিনা (Argentina) পৌঁছেছেন মোদি। ৫৭ বছর পরে কোনও দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনায় গেলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হিসাবে এটি মোদির দ্বিতীয় আর্জেন্টিনা সফর। G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০১৮-তে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন তিনি।

ব্রাজিলে ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠক করেন মোদি (Narendra Modi)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশসচিব বিক্রম মিস্রিও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, খনিজ, তেল ও গ্যাস, কৃষি, বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত এবং আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয়ের বিস্তারিত তথ্য এখনও সরকারিভাবে জানানো হয়নি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সফর শেষে ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। রবি ও সোমবার (৬-৭ জুলাই) রিও ডি জেনেইরো শহরে ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...