Thursday, June 25, 2026

রবি থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

আর কিছুক্ষণ তার পরেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি- এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের (Weather)। মৌসুম ভবনও জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বর্ষা। ফলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস (Alipure Meteorological Centre) জানাচ্ছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে শুরু করে টানা কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। রবি ও সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া (Weather) দফতর।

IMD-এর তথ্য অনুযায়ী, আগামী ২–৩ দিন রাজ্যের কোথায় কত বৃষ্টির পূর্বাভাস?
* পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর: ৭–২০ সেমি বৃষ্টিপাতের সম্ভাবনা
* পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও বাঁকুড়া: ৭–১১ সেমি বৃষ্টি হতে পারে
* উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১০ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আরও পড়ুন : আজ মহরম, সুষ্ঠুভাবে পালনে সতর্ক পুলিশ-প্রশাসন

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...