বর্ষার সঙ্গী নিম্নচাপ, উত্তর থেকে দক্ষিণ আজ বঙ্গ জুড়ে সারাদিন নিম্নচাপের বৃষ্টিতে (Rain)কিছুটা নাকাল হতে হবে সাধারণ মানুষকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্যে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে জারি ভারী বৃষ্টির সর্তকতা।

সোমবার সকাল থেকে উত্তরে দার্জিলিং, কালিম্পং-এর হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলছে। বৃষ্টি বাড়ছে পশ্চিমের জেলাতেও। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, ২৪ পরগনায় কখনও ঝেঁপে বর্ষণ, আবার কখনও টিপটিপ বৃষ্টিতে শুরু হয়েছে সপ্তাহের প্রথম দিনের কর্মব্যস্ত সকাল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। আজ শহরের আকাশ মেঘলা।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–
–
–
–
