Thursday, May 7, 2026

সেবক রোডের উপর আচমকা ধস, গাড়ির উপর গড়িয়ে পড়ল পাথরের চাঁই!

Date:

Share post:

সোমের সকালে আচমকা ধস ১০ নম্বর জাতীয় সড়কের (Landslide in NH 10) পাহাড়ি রাস্তায়। বাঘপুলের কাছে আচমকা যাত্রীবাহী গাড়ির উপর গড়িয়ে পড়ল পাথরের চাঁই। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। বাংলা- সিকিম লাইফ লাইনে ব্যাহত যান চলাচল (Siliguri-Sikkim National Highway 10 closed)।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসতেই বাঘপুলের কাছে পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে পড়ে গাড়িটির উপর। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক সহ বাকিরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। কোনও প্রাণহানির খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গেছে। গাড়িটিকে সরানোর কাজ শুরু হয়েছে। আপাতত বন্ধ যান চলাচল। পুলিশের পাশাপাশি পরিস্থিতির দিকে বিপর্যয় মোকাবিলা দফতরও নজর রাখছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে টানা বৃষ্টির কারণে ফের ধস নামার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পর্যটকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

 

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...