Thursday, May 7, 2026

অর্থ সাহায্য করতে পারব না: বিপর্যস্ত এলাকায় গিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

Date:

Share post:

সিনেমার জগতে অতিরিক্ত সমালোচনা। বারবার ফ্লপের মুখ দেখে রাজনীতির ময়দানে এসে কিছুটা সম্মান অর্জনের চেষ্টা করেছিলেন বিজেপির অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওত (Kangana Ranaut)। তবে রাজনীতিতে এসেও বিতর্কিত মন্তব্য করে লোক হাসাতে ছাড়ননি কঙ্গনা। উন্নয়নের থেকে তাঁর নির্বুদ্ধিতাই তাঁর পদক্ষেপে বেশি প্রকাশ পেয়েছে। এবার নিজের সাংসদ ক্ষেত্রের মানুষের প্রতি চরম অমানবিক মন্তব্য করে ফের বিতর্কের মুখে কঙ্গনা রানাওত। স্পষ্ট বলে দিলেন হিমাচলের (Himachal Pradesh) প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সাংসদ (MP) হিসাবে তাঁর কাছে কোনও ত্রাণ তহবিলই (relief fund) নেই।

চলতি বছরে হিমাচল প্রদেশের একের পর এক জেলা – সিমলা, কুলু, মানালি, মান্ডি- হড়পা বান, ধসে বিধ্বস্ত। প্রকৃতির রোষে স্থানীয় বাসিন্দারা। রাজ্যে মৃতের সংখ্যা ৫০-র গণ্ডি পার করে ফেলেছে। এই অবস্থায় রবিবার বন্যা বিধ্বস্ত মান্ডি (Mandi) পরিদর্শনে যান সাংসদ কঙ্গনা রানাওত। সেখানে তাঁকে মানুষের বিপর্যয়ে পাশে দাঁড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা দিলেন অদ্ভুত যুক্তি। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, বিপর্যয়ের ত্রাণ (disaster relief) হোক বা কোনও বিপর্যয় – আমার কোনও মন্ত্রক নেই। আমার সঙ্গে আমার দুই ভাই আছে, যারা সব সময় আমার সঙ্গে রয়েছে। তারাই আমার মন্ত্রক। বিপর্যয় (disaster) মোকাবিলার জন্য কোনও তহবিল (fund) নেই আমার কাছে। না আছে মন্ত্রকের পদ। সাংসদদের (MP) কাজ সংসদেই সীমাবদ্ধ। প্রকল্পের ক্ষেত্রে আমরা খুবই ক্ষুদ্র। তবে তিনি কেন্দ্র থেকে বিপর্যয় মোকাবিলা তহবিল পাইয়ে দিতে সাহায্য করতে পারেন।

সেখানেই ফের একবার বাসিন্দাদের প্রতি অমানবিকতার নজির রাখলেন কঙ্গনা। যেখানে হিমাচলের মানুষ প্রতিদিন নতুন নতুন বিপর্যয়ের মুখে, সেখানে সাংসদ ঘটনাস্থলে গিয়ে ছবি তুলছেন। আর অর্থ সাহায্যের বিষয়ে হাত উল্টে দিচ্ছেন, শুধুমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশকে (Himachal Pradesh) সাহায্য করবেন না বলে। কংগ্রেস শাসিত হিমাচল সম্পর্কে তিনি এমনটাও বলেন, যেভাবে কংগ্রেস (Congress) সরকার ত্রাণ (relief) পৌঁছে দিচ্ছে তাতে তারা আর হিমাচলের ক্ষমতায় টিকে থাকবেন না। নিজের তহবিল থেকে ত্রাণের টাকা (fund) পৌঁছে দেওয়া তো দূরের কথা, স্রেফ রাজনীতি করতে যে তিনি দুর্গত এলাকায় গিয়েছিলেন, তা স্পষ্ট হয়ে গেল বিজেপি সাংসদের পদক্ষেপে।

আরও পড়ুন: BRICS দেশগুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক! বিরোধিতায় খেপলেন ট্রাম্প

বিজেপির বিভাজন নীতি এলাকায় গিয়ে তুলে ধরেন বিজেপির অভিনেত্রী সাংসদ। তিনি বলেন, সাংসদের (MP) কাজ হল কেন্দ্র থেকে টাকা নিয়ে আসা এবং কেন্দ্রের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। আমি আমার সেই কাজ যথাযথভাবে করব। যদিও আদতে দুর্গত এলাকায় গিয়ে মানুষকে সাহায্য করতে পারবেন না, বলে যে বার্তা তিনি দিয়েছেন, তাতে তাঁর অবস্থানই প্রশ্নের মুখে নিজের সাংসদ ক্ষেত্র মান্ডিতে (Mandi)।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...