Wednesday, May 6, 2026

প্রৌঢ়কে রাস্তায় ফেলে মার! দলের নীতি বিরুদ্ধ কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত বেবি কোলে

Date:

Share post:

দলবিরোধী কাজ, দলের ভাবমূর্তি নষ্ট করা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। কড়া সিদ্ধান্তে স্থির থেকে বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। খড়্গপুরের (Kharagpur) খরিদা CPIM নেতা অনিল দাসকে (Anil Das) রাস্তায় ফেলে বেধড়ক মার তৃণমূল (TMC) নেত্রী বেবি কোলের (Baby Kole)। শোকজের পরে এবার তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। সোমবারই এই ঘোষণা করেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder)। তিনি বলেন, বেবি কোলের কাজ দল কোনও ভাবেই সমর্থন করে না। এর ফলে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ জুন খড়্গপুরের খরিদা এলাকায় বর্ষীয়ান সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অনিল দাসের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন বেবি কোলে। এই বিষয় নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সেই আক্রোশেই বেবি ও তাঁর সাঙ্গপাঙ্গরা প্রবীণ বামনেতাকে রাস্তায় ফেলে মারেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খরিদায় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন বেবি ও অন্যান্যরা। বাঁচতে একটি রংয়ের দোকানে আশ্রয় নেন অনিল।  সেখানে গিয়ে দোকানের রঙের কৌটো তাঁর গায়ে ছুড়ে মারা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়্গপুর টাউন থানায় পৌঁছে বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা। ঘটনার তীব্র নিন্দা করেই তৃণমূলই। বেবি কোলেকে (Baby Kole)শোকজ করে দল।
আরও খবরঅর্থ সাহায্য করতে পারব না: বিপর্যস্ত এলাকায় গিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

সেই শোকজের উত্তরে বেবি জানান, প্রথমে উনি আমাকে নির্যাতন করেন। আত্মরক্ষার্থে আমি ওই পথ বেছে নিই। কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, এবং তাঁর কাজ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেনি। কিন্তু এই জবাবে সন্তুষ্ট হয়নি দল। জয়প্রকাশ মজুমদার জানান, এই কাজ দল কোনও ভাবেই সমর্থন করে না। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উগ্র আচরণের বিরোধী। এই কারণে বেবি কোলের শোকজের জবাবে সন্তুষ্ট নয় দল। তৃণমূলের কঠোর অনুশাসন রয়েছে। ফলে রাজ্য সভাপতি সুব্রত বক্সি জেলা সভাপতিকে জানান বেবিকে দল থেকে বহিষ্কার করার জন্য।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...