Wednesday, May 6, 2026

দূষণ রুখতে উদ্যোগ! সীমান্তে সবুজ প্রাচীর গড়ে ‘বায়ো-শিল্ড’ প্রকল্পে জোর রাজ্যের

Date:

Share post:

রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে বাইরের ধুলিকণার দূষণ রুখতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বন দফতরের সহযোগিতায় শুরু হয়েছে ‘সবুজ বায়ো-শিল্ড’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সীমান্ত সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এক প্রাকৃতিক দূষণ প্রতিরোধক বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পাইলট প্রকল্প হিসেবে ঝাড়গ্রামের আসানিবনি গ্রামে ৭ কিলোমিটার এলাকা জুড়ে প্রথম পর্যায়ে এই বায়ো-শিল্ড গড়া হয়েছে। বর্ষা শুরু হতেই ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় জোরকদমে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতেও এই প্রকল্প বাস্তবায়িত হবে। রাজ্য জুড়ে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত এলাকায় সবুজ প্রাচীর গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

আইআইটি দিল্লির এক সমীক্ষা বলছে, বাংলার বায়ুদূষণের ৫৩ শতাংশই আসে ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশের মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে। শীতকালে ইনডো-গ্যাংগেটিক সমভূমি থেকে ধুলিকণা বাংলায় প্রবেশ করে বায়ুর মান আরও খারাপ করে তোলে। কলকাতা তো বটেই, এমনকি যানবাহন বা শিল্পপ্রতিষ্ঠানবিহীন হিলি বা বাঁকুড়ার মতো এলাকাতেও দূষণের মাত্রা ঊর্ধ্বমুখী।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা হলেও জমি না পাওয়ার কারণে তা শুরুতে সমস্যার মুখে পড়ে। তবে বন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে সেই জট কাটতে শুরু করেছে। বন দফতরের অধীনস্থ জমি সীমান্ত এলাকায় সহজলভ্য হওয়ায় প্রকল্প বাস্তবায়ন অনেকটাই সহজ হয়েছে।

পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্প স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগও এনে দেবে। দেশীয় প্রজাতির গাছ লাগানোর ফলে এলাকার জৈব পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। শুধু বায়ুদূষণ রোধই নয়, এই প্রকল্পের মাধ্যমে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় জলবায়ুর উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশও সম্ভব হবে বলে আশা করছেন পরিবেশবিদেরা।

আরও পড়ুন – বাম আমলে GB থেকে নিয়োগ রাজন্যার বাবার, SACT শিক্ষকের দার্জিলিঙে বাংলো! পর্দা ফাঁস তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...