বর্ষার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর দুর্ঘটনা নিবেদিতা সেতুতে (Nivedita Setu)। পাশের রেলিংয়ে (railing) ধাক্কা খেয়ে ফের ডিভাইডারে (divider) ধাক্কা খাওয়ায় বাসের প্রায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। এক মহিলা যাত্রী জানালা দিয়ে ছিটকে বাসের বাইরে পড়ে যান। আরও দুই গুরুতর আহতকে দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বাকি যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সোমবার সকালে আসানসোল দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় একটি নামী সংস্থার বেসরকারি বাস। নিবেদিতা সেতুতে (Nivedita Setu) ওঠার পরই বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারায় বাসটি। বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে বামদিকের রেলিংয়ে (railing) ধাক্কা মারে বাসটি। সেখান থেকে উল্টোদিকে ঘুরে সোজা ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময়ই বাসের সামনের দিকে বসে থাকা এক যাত্রী বাসের কাঁচের জানালা ভেঙে বাস থেকে পড়ে যান।
আরও পড়ুন: ৯ জুলাই বামেদের ধর্মঘট: রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক

দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দীর্ঘক্ষণ অল্প আহত যাত্রীরা বাসেই অপেক্ষা করেন। পরে তাঁদের অন্য গাড়ির ব্যবস্থা করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এই দুর্ঘটনার জেরে নিবেদিতা সেতুর কলকাতাগামী লেনে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

–

–

–

–
–
–
–
–
–
–
