Wednesday, May 6, 2026

তৃণমূলের দেখানো পথে ৯ বিরোধী দল: কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে

Date:

Share post:

আদতে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যে দেশের মানুষকে বেছে বেছে দেশের নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেওয়া, সেই চরম সত্য সবার আগে বুঝেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্য থেকে দিল্লি – সর্বত্র কমিশনের বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) বিরোধিতা করেছিলেন তৃণমূল সাংসদ থেকে নেতারা। সুপ্রিম কোর্টে রবিবারই কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণও করেছে। এবার তৃণমূল সাংসদের দেখানো পথে বিশেষ নিবিড় সংশোধনীর বিরোধিতায় কংগ্রেস (Congress) থেকে ডিএমকে-র (DMK) মতো সব বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্ট সোমবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর দায়ের করা মামলা গ্রহণ করেছে। এরপরই আরজেডি সাংসদ মনোজ ঝা ও সমাজকর্মী যোগেন্দ্র যাদব পৃথকভাবে দুটি মামলা করেন কমিশনের এসআইআর-কে চ্যালেঞ্জ করে। এরপর আট বিরোধী দলের নেতারা একটি যৌথ পিটিশন দাখিল করেন কমিশনের এসআইআর-এর বিরোধিতায়। আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস (Congress) সাংসদ কে সি বেণুগোপাল, এনসিপি (NCP) সাংসদ সুপ্রিয়া সুলে, সিপিআই (CPI) নেতা ডি রাজা, সমাজবাদী পার্টির (SP) নেতা হরিন্দর মালিক, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা অরবিন্দ সাওন্ত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা সরফরাজ আহমেদ, সিপিআইএম(এল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য ও ডিএমকে-র এক নেতা।

আরও পড়ুন: ভিডিওতে মিথ্য়াচার বিরোধী দলনেতার! আইনি পথে ডেবরার বিধায়ক

সোমবার এই আবেদনও গ্রহণ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার মহুয়া মৈত্রর দায়ের করা মামলার সঙ্গে একইসঙ্গে শুনানি হবে এই মামলারও।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...