Monday, May 4, 2026

চলছে তদন্ত! জমা পড়ল আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট 

Date:

Share post:

জমা পড়ল আমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) প্রাথমিক তদন্ত রিপোর্ট। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এই রিপোর্ট পেশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে। যদিও এখনই এই রিপোর্ট জনসমক্ষে আনা হচ্ছে না, জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে তা প্রকাশিত হতে পারে।

সূত্রের খবর, ফ্লাইটের প্রাথমিক ডেটা, বিমানের কর্মীদের কাজের বিশ্লেষণ ও সেই সময়কার আবহাওয়ার তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এই প্রাথমিক রিপোর্ট। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখনও চলবে আরও বিশদ তদন্ত।

প্রসঙ্গত, গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ১৭১ বিমানটি ওড়ার মাত্র ৩২ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের, যার মধ্যে ছিলেন পাইলট, কেবিন ক্রু এবং যাত্রীরা। এখনও পর্যন্ত রিপোর্টে দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা না হলেও, তদন্তকারীদের মতে, এটির পিছনে প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল অথবা প্রতিকূল আবহাওয়া — যে কোনওটি দায়ী হতে পারে।প্রতীক্ষা এখন পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের, যা মিলবে আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ।

আরও পড়ুন – ‘কমপ্রিহেনসিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ মজুবত করতে নবান্নে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলায় ইচ্ছাকৃত স্লো ভোট গণনা! গোটা দেশের ট্রেন্ডে স্পষ্ট

দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচনের গণনা সোমবার। একদিকে দক্ষিণের গুরুত্বপূর্ণ রাজ্য কেরালম ও তামিলনাড়ুর নির্বাচনে যেমন গোটা দেশের...

ভোর থেকেই কালীঘাটে অতন্দ্র প্রহরী মমতা, গণনাকেন্দ্রে কড়া নজর অভিষেকের

নির্বাচন প্রক্রিয়ার পুরো সময়ের মতো ভোটগণনার দিনেও অতন্দ্র প্রহরী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC)...

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
102 এগিয়ে
বিজেপি
175 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে