Wednesday, February 25, 2026

নিম্নচাপ ঘূর্ণাবর্তের পার্টনারশিপে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

রাজ্যজুড়ে ভরা বর্ষার (Monsoon) মরশুম। সোমবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ধারায় জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। ছাতা আর রেনকোটকে সঙ্গী করে মঙ্গলের সকালে কর্মমুখী আমজনতা। বেলা বাড়লে আকাশ সামান্য পরিষ্কার হলেও বৃষ্টি একেবারেই বন্ধ হবে না। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও, যেটি আগামী ৪৮ ঘণ্টায় ক্রমশ উত্তর-পশ্চিমে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে। রাজ্য এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে সপ্তাহভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি চলবে। আগামী সাত দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...