Saturday, May 16, 2026

বাংলায় কথা বলে ভিনরাজ্যে ‘বেআইনি’ আটক! রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

ভিনরাজ্যে গিয়ে বাংলা বলায় ‘বাংলাদেশি’ ভেবে একের পর এক পরিযায়ী শ্রমিককে বেআইনিভাবে আটক করেছিল সেই রাজ্যের পুলিশ। সেই মামলায় রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth) নির্দেশ দিয়েছে, এই ঘটনায় যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য কোনো একজন আধিকারিককে এখনই নিয়োগ করতে হবে, যার পদমর্যাদা সচিবের নিচে নয়। ওই আধিকারিক ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেবেন এই বিষয়ে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানিতে আদালতে কী পদক্ষেপ নেওয়া হল সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

এই রাজ্য থেকে ওড়িশায় শ্রমিকের কাজে যাওয়া দুই ব্যক্তিকে বাংলাদেশী বলে অভিযোগ তুলে সেখানকার পুলিশ আটকে রেখে হেনস্থা করছে বলে অভিযোগ মামলা হয়। সেই মামলায় এই নির্দেশ হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের।

সম্প্রতি দিল্লিতে কাজ করতে গিয়ে একইরকম ভাবে হেনস্থার শিকার হয়েছেন বীরভূম জেলার ৬ পরিযায়ী শ্রমিক। অভিযোগ, দিল্লি পুলিশ  সোনালি খাতুল, সুইটি বিবি, দানীশ শেখ, কুরবান শেখ, ইমাম দেওয়ানদের গত ২৫ জুন পুশব্যাক করে। সেই ঘটনাতেও বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই ছয় পরিযায়ী শ্রমিকের পরিবার।
আরও খবররাজ্যের বিজ্ঞপ্তি অনুসারেই আবেদন করতে হবে OBC চাকরিপ্রার্থীদের: নির্দেশ হাই কোর্টের

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...