Wednesday, March 4, 2026

প্রতিকূলতা সামলে ক্যারিয়ারের প্রথম উইম্বলডন ফাইনালে আন্ডারডগ অ্যানিসিমোভা!

Date:

Share post:

তপ্ত দুপুরে টেনিস কোর্টে আগুন ঝরালেন অ্যামান্ডা অ্যানিসিমোভা (Amanda Anisimova)। এবারের উইম্বলডনে (Wimbledon) শুরু থেকেই তাঁকে আন্ডারডগ হিসেবে ধরা হয়েছিল। কে জানতো তাঁর কাছেই পরাজিত হতে হবে বিশ্বের এক নম্বর থানে থাকা তারকা প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে (Aryna Sabalenka)। দু’ঘণ্টা ছত্রিশের মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে অঘটনের আশা করেননি দর্শকরা। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আরেক। ইতিহাস আর পরিসংখ্যানকে মিথ্যে প্রমাণ করে, যেন সেটাই সকলকে বুঝিয়ে দিলেন আমেরিকান টেনিস তারকা।যিনি ছিলেন ১৩ নম্বর বাছাই, ফাইনালে পৌঁছে তিনি ঢুকে পড়লেন প্রথম দশের তালিকায়।

উইম্বলডনে অঘটন ঘটবে না তা হতেই পারে না। এবারেও প্রতিযোগিতার শুরু থেকে সেই আভাস মিলছিল। একসময় টেনিস দুনিয়ার টিন সেনসেশন অ্যানিসিমোভা ২০১৯ সালে ফরাসি ওপেন সেমিফাইনালে উঠে সকলের নজর কেড়েছিলেন। কিন্তু সে ভাগ্য বেশিদিন সঙ্গ দেয়নি। চোট -আঘাত থেকে শুরু করে মানসিক ডিপ্রেশনে ক্রমাগত হারিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ঝকঝকে কামব্যাকে ৪০০-র নীচে নেমে যাওয়া র‍্যাঙ্কিংয়ের টেনিস সুন্দরী আজ উইম্বেলডন ফাইনালে। স্কোরলাইন: ৬-৪, ৪-৬, ৬-৪। ফুরফুরে মেজাজে অ্যানিসিমোভা জানান, ‘নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ছিলাম। চাপ ছিল ঠিকই। কিন্তু আজ যেন সমস্ত কষ্ট সার্থক!’ এবার ফাইনালের কাউন্টডাউন গোনা শুরু।

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...