Tuesday, June 9, 2026

লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেও ম্যাচ ফি কেটে নেওয়ার আশঙ্কায় বুমরাহ!

Date:

Share post:

কিংবদন্তি কপিল দেবের রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটকে ফের একবার বুঝিয়ে দিয়েছেন পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, তাঁর হাতে বল থাকা মানে বিপক্ষের ব্যাটাররাও মাথা নিচু করে বলতে বাধ্য হবে ‘যশসি জ্যায়সি কই নেহি ‘। কিন্তু লর্ডসের (Lords Cricket Ground) অনার্স বোর্ডের নাম তুলেও যেন শান্তি নেই আইসিসি (ICC) র‍্যাংকিং-এর এক নম্বর টেস্ট বোলার যশপ্রীত বুমরাহ-র (Jashprit Bumrah)। দ্বিতীয় দিনের শেষে বল বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে বুমরাহ বলছেন, “আমি এ নিয়ে কিছু বলতে চাই না। এসব নিয়ে বললে ম্যাচ ফি কেটে নেবে। অনেক কষ্ট করে রোজগার করি।”

লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে বল বিতর্ক। ভারত অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) একাধিকবার আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলেন। ক্ষুব্ধ সিরাজও। নিয়ম অনুযায়ী টেস্টে নতুন বল দেওয়া হয় মোটামুটি ৮০ ওভারের শেষে। কিন্তু লর্ডস টেস্টে ডিউকসের তৈরি বল মাত্র ৬৪ ডেলিভারি পর বদলে ফেলতে হল।পরিবর্তে যে নতুন বল এল তার আয়ু ৪৮ ডেলিভারি পর্যন্ত! ঋষভ পন্থ নতুন বল দ্রুত নরম হয়ে যাওয়া, নিয়ে আগেই অভিযোগ করেছিলেন। এবার বিরক্তি প্রকাশ করলেন ক্যাপ্টেন গিল। চলতি অ্যান্ডারসন- তেণ্ডুলকর ট্রফিতে বারবারই বিতর্ক হচ্ছে বল নিয়ে। কিন্তু ৫ উইকেট পাওয়া ভারতীয় বোলিংয়ের পেস নেতা খানিক রসিকতার সুরেই বললেন, “বল বারবার বদলানো হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এসব নিয়ে মুখ খুলে আমার ম্যাচ ফির টাকাটা হারাতে চাই না। বড্ড কষ্ট করে বল করে টাকা রোজগার করি। বিতর্কিত কিছু বললেই ম্যাচ ফি কেটে নেবে।” বুমরাহ অবশ্য লর্ডসে তাঁর কীর্তি নিয়ে বেজায় খুশি। জানিয়েছেন, ছেলে বড় হলে এ গল্প শোনাবেন। প্রথম দিনে বুমরাহ দখলে ছিল শুধু হ্যারি ব্রুকের উইকেট। কিন্তু দ্বিতীয় দিনে নিজের জাত ফের চেনালেন।দিনের শেষে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলছেন, “যখন আমার ছেলে বড় হবে, তখন ওকে বলতে পারব, লর্ডসের অনার্স বোর্ডে আমার নাম আছে।”

তৃতীয় দিনের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় ব্যাটাররা ইংরেজদের বিরাট রানের পাহাড় টপকে কত স্কোর করতে পারেন এখন সেটাই দেখার।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...