Wednesday, March 4, 2026

কল্য়াণ চৌবের চুক্তি স্বাক্ষরের অধিকার নেই: ISL নিয়ে সুপ্রিম জটের দোহাই

Date:

Share post:

ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের কোনও অধিকার নেই মাস্টার রাইটস এগ্রিমেন্টে সই করার, সুপ্রিম কোর্টের (Supreme Court) এই নির্দেশকেই এবার আইএসএল (ISL) আয়োজন না করতে পারার জন্য হাতিয়ার করার চেষ্টায় এআইএফএফ (AIFF)। আদতে যে নির্বাচন না করে দেশের ফুটবলের জনপ্রিয়তম ফ্র্যাঞ্চাইজি ফুটবল প্রতিযোগিতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন ফেডারেশন সভাপতি কল্য়াণ চৌবে (Kalyan Chaubey), সাফাই চিঠিতে তা-ই স্পষ্ট করতে চাইল এআইএফএফ। তবে এক্ষেত্রে এফএসডিএল-কে (FSDL) হাতিয়ার করে নির্বাচন না করেই আইএসএল আয়োজন করার চাপ দেওয়ার চেষ্টা করতে চাইছে ফেডারেশন, এমনটাও আশঙ্কা করছেন ক্রীড়াবিদরা।

শুক্রবারই আইএসএল আয়োজন রিলায়েন্সের অন্তর্গত সংস্থা এফএসডিএল (FSDL) এআইএফএফ (AIFF) ও সব ক্লাবগুলিকে চিঠি দিয়েছে। পরবর্তী বছরের জন্য মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) বা চুক্তি করা না হওয়ায় আইএসএল ২০২৫ আয়োজন করা সম্ভব নয় বলে জানায় তারা। পাল্টা শনিবার এআইএফএফ তাদের সাফাই দিয়ে জানায় সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তারা চুক্তি স্বাক্ষর করতে পারছে না। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এমআরএ (MRA) স্বাক্ষর করা সম্ভব নয় বলে জানিয়ে কার্যত সুপ্রিম কোর্টকে (Supreme Court) দায়বদ্ধ করার চেষ্টা করে এআইএফএফ (AIFF)।

বাস্তবে এআইএফএফ-এর কার্যকারিতা সম্পর্কে যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় চলতি বছরের এপ্রিল মাসে শীর্ষ আদালত জানায়, নতুন নির্বাচিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কোনও বড় সিদ্ধান্ত ও বড় চুক্তি করতে পারবে না এআইএফএফ। অর্থাৎ সভাপতি কল্যাণ চৌবের এক্তিয়ারই নেই এমআরএ-তে স্বাক্ষর করার। সেক্ষেত্রে নতুন নির্বাচিত কমিটি গঠন ছাড়া ও সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া আইএসএল আয়োজন করার এক্তিয়ার নেই কল্যাণের এআইএফএফ-এর।

আরও পড়ুন: লর্ডসের অনার্স বোর্ডে নাম তুলেও ম্যাচ ফি কেটে নেওয়ার আশঙ্কায় বুমরাহ!

সেক্ষেত্রে একাংশের ক্রীড়াবিদদের অনুমান, এভাবেই আইএসএল সংঘটিত করতে চাপ প্রয়োগের রাজনীতিতে নেমেছে এআইএফএফ। দেশের অন্যতম জনপ্রিয় ও লাভজনক প্রতিযোগিতা আয়োজন করার জন্য রিলায়েন্স পোষিত সংস্থা এফএসডিএল আপত্তি জানালে আদতে ক্লাবগুলির ক্ষতি। তারাই যে কোনও উপায়ে আইএসএল আয়োজনের উদ্যোগে চাপ দিলে নির্বাচন ফাঁকি দেওয়ার প্রক্রিয়ায় হাঁটতে পারে এআইএফএফ ও কল্যাণ চৌবে।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...