Thursday, June 11, 2026

ছয় দিন ধরে নিখোঁজ, ত্রিপুরার ছাত্রীর দেহ মিলল দিল্লির ব্রিজের নিচে

Date:

Share post:

নিখোঁজ ত্রিপুরার ছাত্রীর দেহ অবশেষে মিলল দিল্লির গীতা কলোনির ফ্লাইওভারের নিচে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ওই ছাত্রী। যদিও গোটা ঘটনায় অন্য কারণও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ (Delhi police)। তবে এই ঘটনায় ফের প্রকাশ্যে এলো রাজধানীর সিসিটিভি (CCTV) নজরদারির গাফিলতি।

দক্ষিণ ত্রিপুরা (Tripura) জেলার সাবরুম এলাকার বাসিন্দা স্নেহা দেবনাথ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএসসি-র পড়ুয়া। অংকের স্নাতক পড়ুয়া ৭ জুলাই এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানিয়েছিলেন। শেষবার ভোর ছটা নাগাদ তাঁর সঙ্গে পরিবারের কথা হয়েছিল। এরপর সাড়ে আটটা থেকে তার ফোন বন্ধ পাওয়া যাওয়ায় আশঙ্কা তৈরি হয় তাকে নিয়ে। ত্রিপুরায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার।

ত্রিপুরা সরকারের নির্দেশে দিল্লি পুলিশ খোঁজ শুরু করে ওই ছাত্রীর। যে ক্যাবে চড়েছিলেন তিনি সেই ক্যাব চালক জানান দিল্লির সিগনেচার ব্রিজের (Signature Bridge) কাছে তাকে নামিয়েছিলেন তিনি। সেখানেই শুরু হয় স্নেহার খোঁজ। তবে ওই এলাকায় সিসিটিভি (CCTV) নজরদারি না থাকায় অনুসন্ধান সমস্যায় পড়ে।

টানা ছয় দিনের খোঁজাখুঁজির পর রবিবার রাতে তার দেহ উদ্ধার হয়। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ স্নেহার ইমেল থেকে মানসিক হতাশার কথাবার্তা পায়। যদিও মৃত্যুর আসল কারণ তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ (Delhi Police)। কোন কারণে মানসিক অবসাদে ছিলেন ওই ছাত্রী, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ৬৪ মিলিয়ন ডলারের মহাকাশযাত্রা শেষ, পৃথিবী ফিরছেন শুভাংশুরা

দিল্লির সিগনেচার ফ্লাইওভার এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ভোরের দিকে ওই ছাত্রীকে ব্রিজের ধারের দিকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কয়েকজন। তবে সিসিটিভি নজরদারি ও পর্যাপ্ত পুলিশি দহলদারি না থাকায় মৃত্যুর আসল কারণ এখনও ধোঁয়াশাতেই রয়েছে।

Related articles

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম...

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? হাই কোর্টে হলফনামা দেবে রাজ্য

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...