Thursday, June 4, 2026

আমরা প্রথমে ভারতীয়: মোদির সভার আগে বাঙলা বিরোধিতার জবাব খুঁজছে বিজেপি

Date:

Share post:

শুক্রবার নরেন্দ্র মোদির বঙ্গসফরের আগে বিজেপির বাংলা বিরোধী মুখোশ মিছিলে জনজোয়ার তুলে খুলে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্বিচারে যেভাবে গ্রেফতার, হেনস্থা, মারধর ও বাংলাদেশে পুশ ব্যাক (push back) করা হয়েছে, আজও তার জবাব দিতে পারেনি বাংলা বিরোধী বিজেপি। শুক্রবার নরেন্দ্র মোদি কার্যত সেই জবাব দিতেই আসছেন, স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। যেভাবে বিজেপির বাংলা বিরোধী হিসাবে মুখ পুড়তে শুরু করেছে, বাংলার মানুষও অপেক্ষা করছেন দেশের প্রধানমন্ত্রী সেই বাংলাতেই এসে কী জবাব দেন, তা শোনার জন্য।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাংলা বিরোধিতার স্বরূপ খুলে দিয়েছে তৃণমূল। দিশাহারা বিজেপি নরেন্দ্র মোদির সভার আগে মুখ বাঁচাতেই ব্যস্ত। তবে দুর্গাপুরের সভা থেকে মোদি (Narendra Modi) যে বিজেপির বাংলাবিরোধী তকমা মোছার কাজই করবেন মূলত, তা স্পষ্ট করলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। উত্তরবঙ্গ সফরে রাজ্য সভাপতির গলার কাঁটা সেই বাংলা বিরোধী তকমাই।

শমীক ভট্টাচার্য দাবি করেন, তৃণমূলের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক (migrant labour) যারা বিভিন্ন জায়গায় কাজ করবেন তারা বিপদে পড়বেন। কার্যত তিনি স্বীকার করে নেন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বিপদগ্রস্ত। যদিও বাংলাদেশি অনুপ্রবেশকারী (illegal immigrants) তাড়াতে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির উপর যে নির্যাতন চলছে তার কোনও জবাব দিতে পারেননি শমীক।

সেই সঙ্গে তিনি দাবি করেন, উত্তর ২৪ পরগণা, মুর্শিদাবাদের ভারতীয় মুসলমান পরিযায়ী শ্রমিকরা বলছেন, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো আধার দেওয়া বন্ধ করুন। তাঁরা বিপদে পড়ছেন। অর্থাৎ সীমান্তে বিএসএফ-এর (BSF) দুর্বলতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভুল নীতিতে যে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছেই তা নিজেই স্বাকীর করে নেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন: নদী পার হওয়ার সময় আচমকা হড়পা বান! কোনক্রমে বাঁচলেন বাসযাত্রীরা

বিজেপি রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, সমস্ত সচেতন বাঙালিদের বলছি আমরা প্রথমে ভারতীয় তারপরে বাঙালি। কার্যত যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার চলছে, তাকেই জাতীয়তাবাদের মোড়কে সাফাই দেওয়ার চেষ্টা করা হয় রাজ্য বিজেপির তরফে। সেখানেই অপেক্ষা শুক্রবারের। যে বঙ্গবিরোধী বিজেপির স্বরূপ খুলে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস, সেই উত্তরই দুর্গাপুরের সভা থেকে মোদি (Narendra Modi) দেবেন। বাংলার জন্য কেন্দ্রীয় বরাদ্দের বিষয়ে আজও নিরুত্তর মোদির থেকে অর্থের দাবি করা যে বাতুলতা বুঝে গিয়েছেন বাংলার মানুষ। কীভাবে তিনি রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থার সাফাই দেবেন তারই অপেক্ষায় রাজ্য বিজেপি। ২০২৬-এর নির্বাচনে সেই পথে এগোবেন বঙ্গ বিজেপির নেতারা।

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...