Friday, May 15, 2026

অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

Date:

Share post:

ওড়িশার কলেজ ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল অভিযুক্ত অধ্যাপকই আত্মহত্যার প্ররোচিত (abetment to suicide) করেছিলেন ওই ছাত্রীকে। এই ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে গোটা রাজ্য উত্তাল হলে দোষীদের আড়াল করার পথ থেকে সরে আসতে হয় ওড়িশা (Odisha) সরকারকে। চাপের মুখে সরকার তদন্ত করতে বাধ্য হয়েছে। আর সেই তদন্তেই প্রকাশ্যে এসেছে আত্মহত্যায় প্ররোচনার প্লট রচিত হয়েছিল অধ্যক্ষের (Principal) ঘরে বসে।

সম্প্রতি ওড়িশার ফকির মোহন কলেজের ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষকে বাঁচানোর চেষ্টা করেছিল ওড়িশা প্রশাসন। তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে সামনে আসে ঘটনার আগের একটি ভিডিও যেখানে দেখা যায়, অধ্যক্ষ, অভিযুক্ত অধ্যাপক-সহ একাধিক ব্যক্তি অভিযোগ প্রত্যাহারের জন্য ছাত্রীকে চাপ দিয়েছিলেন। এবং সেই বৈঠক হয়েছিল অধ্যক্ষের ঘরেই।

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় ছাত্রীকে অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি তাকে রীতিমত হুমকি দেওয়া হয়। যেখানে বলা হয় অভিযোগ প্রত্যাহার না করলে সমাজে মুখ দেখাতে পারবে না, এমন অপমানিত হবে সে। এমনকি তার অবস্থা এতই খারাপ হবে যে নিজের জীবন শেষ করতে প্রস্তুত হতে হবে। এরপরই কলেজের ক্যাম্পাসে দাঁড়িয়ে সকলের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী।

আরও পড়ুন: অভিজিৎ সরকার হত্যা মামলা: ৬ জনের জামিন, জেল হেফাজতে ৪

ছাত্রীর মৃত্যুর পর একদিকে বিরোধী দলগুলি, অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলির চাপে পড়ে অধ্যাপক সমীর কুমার সাহু ও অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেফতার করতে বাধ্য হয় ওড়িশা প্রশাসন। এই ঘটনায় ইউজিসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...