Monday, April 27, 2026

মোদি সরকারের বিরোধিতার রণকৌশল সাজাতে আজ I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে অভিষেক

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধনের মতো একের পর এক ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে(TMC)। এবার সেই সবকিছুকে হাতিয়ার করে সংসদের বাদল অধিবেশনের রণকৌশল সাজাতে শনিবার I.N.D.I.A-র ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে নানাভাবে টার্গেট করেছে কেন্দ্রের বিজেপি সরকার (BJP Govt)। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে নড়বড়ে এনডিএ সরকারের মেয়াদ খুব বেশি দিনের নয়। এবার সংসদের বাদল অধিবেশনে মোদি – শাহদের বিরুদ্ধে আক্রমণ তীব্র করতে একজোট হয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে I.N.D.I.A। প্রথমে দিল্লিতে বৈঠক হওয়ার কথা ঠিক হলেও পরবর্তীতে বোঝা যায় যে সব দলের নেতাদের পক্ষে এত কম সময়ের মধ্যে রাজধানীতে পৌঁছনো সম্ভব নাও হতে পারে। তাই ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশনের (SIR) নামে প্রচুর ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে প্রথম সরব হন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে এই ইস্যুগুলি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। কমিশনকে সামনে রেখে বিজেপির এই গণতন্ত্রবিরোধী ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে পরবর্তী পদক্ষেপ কী হবে, বৈঠকে একজোট হয়ে সেই সিদ্ধান্ত নেবে জোট।

পাশাপাশি, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুরের পরে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সেই দাবিকে আমল না দিয়ে বাদল অধিবেশন ডেকে দেয় কেন্দ্র। এই পরিস্থিতিতে সংসদের বাদল অধিবেশনে রণকৌশল এই বৈঠকে স্থির হতে পারে। অভিষেক ছাড়াও শনিবার জোটের বৈঠকে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর উদ্ধব ঠাকরে, ডিএমকের এম কে স্ট্যালিন থাকবেন বলে জানা গেছে। বৈঠকে যোগ দেওয়ার কথা বামদলগুলির শীর্ষ নেতৃত্বের। তবে আম আদমি পার্টি (AAP) বৈঠকে থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...