Tuesday, March 3, 2026

ঝোড়ো হাওয়ায় রাস্তায় পড়ে ছেঁড়া তার, খড়দহে তড়িতাহত হয়ে মৃত্যু যুবকের! 

Date:

Share post:

অস্বস্তিকর গরমের মাঝেই নিম্নচাপে জেরে দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস (Weather office)। সেই মতোই বুধবার গভীর রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভোর রাতের দুর্যোগে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে তড়িদাহত হয়ে উত্তর ২৪ পরগনার খড়দহে মৃত্যু হল এক যুবকের (a young man from khardah electrocuted to death)! ঘটনার জেরে রহড়া কেরুলিয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন অজ্ঞাতপরিচয় ওই যুবক। ভোর রাতে ঝড় বৃষ্টিতে রাস্তার উপর পড়ে ছেঁড়া বিদ্যুতের তার তাঁর নজরেবাসেনি। কোনওভাবে সেই তারের সংস্পর্শে চলে যান যুবক। মুহূর্তের মধ্যে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা খবর দেন পুলিশে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...