Tuesday, March 3, 2026

মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ 

Date:

Share post:

মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলকর্মীকে খুনের (TMC worker’s allegedly stabbed to death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানিও সূত্রে জানা গেছে বুধবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন আলু গ্রাম পঞ্চায়েত এলাকার সেলাই গ্রামের বাসিন্দা বছর চুয়ান্নর ষষ্ঠী ঘোষ (Shasthi Ghosh)। সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর পথ আটকান এবং কোনও একটা বিষয় নিয়ে বচসা শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই দু’টি বাইকে থাকা জনা পাঁচেক দুষ্কৃতী অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে ষষ্ঠীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। স্থানীয়রা ছুটে আসতেই চম্পট দেয় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূলকর্মীকে উদ্ধার করে কান্দি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Kandi Super speciality hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

দলীয় কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মুর্শিদাবাদ (Murshidabad) সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অপূর্ব সরকার (Apurba Sarkar) বলেন, “পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না।” রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। রাত থেকে চলছে তল্লাশি অভিযান। দুজনকে আটক করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে। সকালেও থমথমে এলাকা।

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...