Monday, June 1, 2026

ইতালির আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমান! সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও 

Date:

Share post:

আকাশ আতঙ্কে নয়া নাম জুড়লে ইতালির। ব্রেসিয়ায় বড় বিমান দুর্ঘটনা (tragic aviation accident in Itally)। উড়ানের কিছু সময়ের মধ্যেই আকাশ থেকে গোঁত্তা খেয়ে হাইওয়ের উপর ভেঙে পড়ল একটি এয়ারক্র্যাফট। প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতরা হলেন ৭৫ বছর বয়সী আইনজীবী সার্জিও রাভাগলিয়া (Sergio Ravaglia) এবং তার ৫৫ বছর বয়সী স্ত্রী আনা মারিয়া ডি স্টেফানো। গুরুতর জখম আরও ২। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

বুধবার উত্তর ইতালির ব্রেসিয়ার কাছে A21 কর্ডামোল-অস্পিটালে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা গেছে, বিমান বেশ কিছুক্ষণ আকাশে এলোমেলো ভাবে টাল খাওয়ার পর সোজা মাটিতে মুখ থুবড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।এর ফলে হাইওয়েতে থাকা গাড়িগুলিতে আগুন লেগে যাওয়ায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

Related articles

সই-বিতর্কে এবার কালীঘাটে সিআইডি! ‘অসুস্থ’ অভিষেকের বাড়ি ঘিরে ভিডিওগ্রাফি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। সই জাল কাণ্ডে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে...

অভিষেকের উপর হামলা কাদের মদতে ছবিই প্রমাণ! তীব্র আক্রমণ তৃণমূল সুপ্রিমোর

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ছিল একটি পরিকল্পিত, সমন্বিত এবং রাজনৈতিক আগ্রাসনের ঘটনা। কাদের পৃষ্ঠপোষকতায় এই প্রাণঘাতী হামলা...

সিপিএম থেকে বহিষ্কৃত ‘নীতিহীন’কে টিকিট দিয়ে ভুল হয়েছিল: নাম না করে ঋতব্রতকে নিশানা মমতার

দল-বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হল দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) এবং সন্দীপন সাহাকে (Sandipan Saha)। দলের...

‘মন ছুঁই’ নিয়ে ফিরছেন নয়ের দশকের সাড়া জাগানো পরিচালক স্বপন সাহা

টলিউডের স্বর্ণযুগের সেই চেনা ম্যাজিক, হাউসফুল সিনেমা হল আর ডায়লগের পর ডায়লগে দর্শকদের সিটি ও হাততালি— সব মিলিয়ে...