Tuesday, April 21, 2026

জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্র মূর্তি স্থাপনের দাবি তৃণমূল সাংসদ ঋতব্রতর 

Date:

Share post:

জালিয়ানওয়ালাবাগের মতো ঐতিহাসিক স্থানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখনও স্থাপন না হওয়াকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।ঋতব্রতের দাবি, অবিলম্বে জালিয়ানওয়ালাবাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন করতে হবে। সেইসঙ্গে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি প্রত্যাখ্যান করে বিশ্বকবি যে ঐতিহাসিক চিঠি লিখেছিলেন, সেটিকেও যথাযোগ্য মর্যাদায় সেখানে প্রদর্শনের দাবি জানান তিনি।

রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নে তিনি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে জানতে চান, জালিয়ানওয়ালাবাগে কবিগুরুর কোনও মূর্তি আছে কি? যদি না থাকে, তবে ভবিষ্যতে মূর্তি স্থাপনের কোনও পরিকল্পনা কেন্দ্রের রয়েছে কি না? কেন্দ্রের তরফে দেওয়া উত্তরে জানানো হয়, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও মূর্তি নেই এবং মূর্তি স্থাপনেরও কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় সরকারের এই উত্তরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঋতব্রত।

তাঁর অভিযোগ, “এটি অত্যন্ত লজ্জাজনক ও বাংলা-বিরোধী মনোভাবের প্রতিফলন। রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম প্রতিবাদ করেছিলেন এই হত্যালীলার বিরুদ্ধে। তাঁর আত্মমর্যাদার সিদ্ধান্ত গোটা ভারতবাসীর অনুপ্রেরণা হয়ে আছে। অথচ আজও তাঁর কোনও স্মারক নেই সেখানে।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে অবিলম্বে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ও সেই চিঠির স্থায়ী প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইতিহাসকে সম্মান না করলে ভবিষ্যৎ রচনাও অসম্পূর্ণ থেকে যাবে।”

আরও পড়ুন – বজ্রপাতে রাজ্যে একদিনে মৃত্যু ১৭ জনের, দক্ষিণবঙ্গে নতুন নিম্নচাপের প্রভাবে সতর্কতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...