Sunday, May 10, 2026

বাংলার নিম্নচাপ মধ্যপ্রদেশমুখী, রবিবাসরীয় বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা! 

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ থেকে নিম্নচাপ সরেছে , কিন্তু দুর্যোগের মেঘ যে এখনই কাটবে না তা আগেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ফলে ছুটির দিনেও বৃষ্টি ভিজবে কলকাতা-সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের একাধিক জেলা। উপকূলীয় এলাকা থেকে নিম্নচাপটি যতই দূরে সরে যাবে, ততই তার শক্তি দুর্বল হবে৷ তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জুড়ে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা (Heavy rain forecast) রয়েছে৷

চলতি বছর বর্ষার (Monsoon) মরশুমে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টিতে ভোগান্তি চরমে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণের দাপটে জলমগ্ন হয়ে পড়ছে একাধিক এলাকা। রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহবিকার মনে করছেন এই সপ্তাহেই বঙ্গোপসাগরে আরও একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাব থাকবে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত। কথাটা এক কথায় বলতে গেলে, শ্রাবণের মুষলধারার ইনিংস এখনই শেষ হওয়ার সম্ভাবনা নেই।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...