Sunday, March 15, 2026

মোহনবাগান সচিব, সভাপতির কাছে জোড়া অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার মোহনবাগান(Mohunbagan) দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। চাঁদের হাট বসেছিল সেখানে। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), সুজিত বোস (Sujit Bose) থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। এই দিনে সকলেই আবেগতাড়িত। ব্যতিক্রম নন রাজ্যের ক্রীড়ামন্ত্রীও। সেই ঐতিহ্যের মঞ্চে দাঁড়িয়েই বর্তমান ক্লাব কর্তাদের কাছে জোড়া অনুরোধ রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Arup Biswas)।

রাজ্যে কন্যাশ্রী কাপ শুরু হলেও এখনও পর্যন্ত সেখানে মোহনবাগানকে দেখা যায়নি। আগামী মরসুমে সেখানে মোহনবাগানকে দেখতে চান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একইসঙ্গে ক্লাবের দুই কর্তা সৃঞ্জয় বোস এবং দেবাশিস দত্তের কাছে তাঁর আবদার মোহনবাগান আইএসএল বা কোনও ট্রফি চ্যাম্পিয়ন হলে, সবার প্রথম সেই ট্রফি যেন ক্লাব তাঁবুতেই আসেন।

মঞ্চ থেকে এদিন অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, “মোহনবাগান কর্তাদের কাছে আমার দুটো অনুরোধ রয়েছে। প্রথম অনুরোধটা হল মোহনবাগানকে যেন আগামী মরসুমে আমরা কন্যাশ্রী কাপে দেখতে পাই। আর দ্বিতীয়টা হল মোহনবাগান কোনও ট্রফি জিতলে সেটা যেন সবার আগে ক্লাব তাঁবুতে আসে”।

রাজ্যের ক্রীড়ামন্ত্রীর এমন আবদারে আপ্লুত ক্লাবের সচিব এবং সভাপতি। সেই মঞ্চে দাঁড়িয়েই তারা কথা দেন যে এই অনুরোধকে বাস্তবে রূপ দিতে তারা নিজেদের একশো শতাংশ দিতে প্রস্তুত।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...