Saturday, April 4, 2026

মামলা শুনবে হাই কোর্টই, অনিকেতের বিরুদ্ধে পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

Date:

Share post:

আর জি কর (R G Kar) আন্দোলনের নামে নিজেদের সুবিধা আদায়ের পথে WBJDF-এর সদস্যর- অভিযোগ বিভিন্ন মহলের। এবার নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং-এর দাবি আদায়ে WBJDF-এর নেতা অনিকেত মাহাত, আসফাকুল্লা নাইয়ারা। এই নিয়ে আদালতে মামলা করেন তাঁরা। সেই মামলা শুনবে কলকাতা হাই কোর্ট (High Court)। কারণ, রাজ্য জানায় জুনিয়র চিকিৎসকদের বেতন রাজ্য দেয়। সুতরাং ট্রাইব্যুনালে (Tribunal) মামলা হওয়া উচিত। কিন্তু বুধবার, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ দেন, হাইকোর্টেই হবে যাবতীয় মামলা।

ভিকটিম কার্ড খেলে সরকারি রীতি মেনে পোস্টিং-এর বিরোধিতা করেন আর জি কর আন্দোলনের প্রথমসারির নেতারা। সরকারি নির্দেশকে অমান্য করে নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং চান তাঁরা। মন মতো জায়গায় ‘পোস্টিং’ চেয়ে কলকাতা হাই কোর্ট পৌঁছেছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাত। অনিকেতের আগে এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়া। অনিকেতের আইনজীবী আদালতে আবেদন করেন, তাঁর মক্কেলের মামলা যেহেতু বিচারাধীন, সেই কারণে আর জি কর হাসপাতালের একটি আসন খালি রাখা হোক। পাল্টা রাজ্যের আইনজীবী জানান, স্নাতকোত্তর পরীক্ষায় অনিকেতের র্যাোঙ্ক হল ২৪। আর জি করেই মেধার ভিত্তিতে কাজ করতে দিতে হবে, এটা তিনি কী করে দাবি করতে পারেন? এই বিষয় নিয়ে কোনও হস্তক্ষেপ করেনি হাই কোর্ট।

সেই মামলা কি আদৌ শুনবে হাইকোর্ট? রাজ্যের তরফে আদালতে জানানো হয়, যেহেতু চিকিৎসকদের বেতন রাজ্য সরকারই দেয়, তাই এই ধরনের মামলা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা SAT-এ হওয়া উচিত।

চিকিৎসকদের বক্তব্য ছিল, তাঁরা MD, MS course করছিলেন। যাকে চুক্তিবদ্ধ বলা যায়। কোনও রকম চাকরি তাঁরা করছেন না। আর যদি কোনও নিয়োগ করতেই হতো তাহলে বিজ্ঞপ্তি দিতে হয় প্রথমে। তাঁরা কেউ নিয়োগ পদ্ধতির আওতায় পড়েন না।

দুপক্ষে শুনে হাই কোর্ট জানায়, তারা এই মামলা শুনবে। আর বাকি আবেদনের শুনানি হবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসেই। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। নির্দেশ দিয়েছেন বিচারপতি। আরও পড়ুনঃ ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, কতদিন বন্ধ থাকবে!

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...