Tuesday, May 12, 2026

যুবরাজ সিং এবং মার্লিন গ্রুপের উদ্যোগে হয়ে গেল সামার ক্লিনিক

Date:

Share post:

মর্লিন গ্রুপ (Merlin Group) এবং যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্সের(YSCE) উদ্যোগে হয়ে গেল সাত দিনের হাই পারফরম্যান্স সামার ক্লিনিক। সেখান থেকেই ছেলে এবং মেয়ে মিলয়ে স্কলারশিপ পেলেন মোট পাঁচ জন। ভবিষ্যতের খেলোয়াড়দের বেছে নিতেই এমন বিশেষ উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ (Merlin Group) ও যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্স (YSCE)। সেখান থেকেই যারা বিশেষ স্কলারশিপ পেয়েছেন তাদের নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। মার্লিন গ্রুপের (Merlin Group) তরফ থেকে আগামী এক বছরের জন্য এই স্কলারশিপ পাবেন বাছাই হওয়া প্রতিযোগিরা।

এই ক্যাম্পের মূল লক্ষ্যই হল কয়েকটা জায়গার দিকে বিশেষ নজর দেওয়া। টেকনিক্যাল ব্যপারের পাশাপাশি ম্যাচ প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতির দিকেই বিশেষ নজর দেওয়া হয় এই ক্যাম্পে। সেখানই বিভিন্ন বয়স ভিত্তিক গ্রুপ থেকে বেছে নেওয়া হয়েছে সেরা প্রতিযোগিদের। ছেলের গ্রুপ থেকে স্কলারশিপ পেয়েছেন ১৫ বর্ষীয় গুরুদেব সিং এবং ৮ বর্ষীয় অগনিশ আদক। অন্যদিকে মহিলাদের গ্রুপ থেকে স্কলারশিপ পেয়েছেন সুনিতা বেরা, আফিফা জাহরা এবং আয়ুতি দত্ত।

এই প্রসঙ্গেই যুবরাজ সিং জানিয়েছেন, “দক্ষতা সবসময়ই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু মানসিক প্রস্তুতি সেই পথটা আরও সুগম করবে। যাদের সঙ্গে এই সপ্তাহে আমি কথা বললাম তাদের মধ্যে যেমন সাফল্যের খিদে রয়েছে, তেমনই প্রবল ইচ্ছাশক্তি, শেখার চেষ্টা এবং শৃঙ্খলা রয়েছে”।

যুবরাজ সিং সেন্টার অব এক্সিলেন্সের দায়িত্বপ্রাপ্ত কোচেদের দায়ত্বেই চলেছে এই হাই পারফরম্যান্স সামার ক্লিনিক ক্যাম্প।

Related articles

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...

ISL: শীর্ষস্থান অধরাই বাগানের, ডার্বিতেই লিগের ভাগ্য নির্ধারণ!

আইএসএলের(ISL) ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র মোহনবাগানের(Mohun bagan)। ম্যাচের ফল ০-০। লিগের ভাগ্য নির্ধারণ করে দেবে আগামী রবিবারের...

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...