Thursday, March 5, 2026

অত্য়াচারিত হয়ে ফেরা পরিয়ায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর, বাংলায় ভাষণ আমলা-ধর্মীয় প্রতিনিধিদের

Date:

Share post:

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকেই ভিনরাজ্য থেকে পালিয়ে আসছেন নিজের বাড়ি। উৎসবের দিনে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অত্য়াচারিত হয়ে ফেরা পরিয়ায়ী শ্রমিকদের (Migrant Workers) পাশে দাঁড়াতে পুজো কমিটিগুলিকে পরামর্শন দিলেন মমতা। বৃহস্পতিবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে  (Netaji Indoor Stadium) পুজো-বৈঠকে রাজ্যের মুখ্যসচিব থেকে কলকাতার পুলিশ কমিশনার সাবই ভাষণ দিলেন বাংলায়।

ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। নিজে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে হাঁটেন। পুজোর অনুদান নিয়ে আলোচনাতেও ভিনরাজ্যে অত্যাচারিত বাংলাভাষীদের কথা ভুললেন না তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”পুজো সবার জন্যই ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন সকলে। দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যাঁরা অত্যাচারিত হচ্ছেন, নীপিড়িত হচ্ছেন, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের নতুন জামাকাপড় দেবেন। কারণ, তাঁদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচারিত  হয়ে ফিরে আসছে।”

এদিন ইনডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা-সহ সরকারি আধিকারিক ও বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের বেশিভাগ প্রতিনিধি। অনুষ্ঠানটি বাংলাতে সঞ্চলনা করেন সাউথ সাবার্বানের ডিসি বিদিশা কলিতা।

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, ”এই অত্যাচার আমরা পছন্দ করি না। আমরা কারও উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে, সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি।” তিনি বারবার মনে করিয়ে দেন, অন্য কোনও ভাষার মানুষের উপর বাংলার মানুষের কোনও বিদ্বেষ নেই।
আরও খবরপ্রত্যাশার থেকেও বেশি! পুজোর অনুদান বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বসিত উদ্যোক্তারা

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...