Wednesday, February 25, 2026

বিকালে ভার্চুয়াল বৈঠক: আজ সাংসদদের কী বার্তা দেবেন নেত্রী?

Date:

Share post:

ইচ্ছামতো ভোটার তালিকা থেকে বাদ নাম। প্রতিবাদে দিল্লি থেকে বাংলা – সরব হবেন তৃণমূল সাংসদ থেকে নেতৃত্ব। সোমবারই সেই পথ নির্দেশ করে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকালে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) কী বার্তা দেন তিনি, অপেক্ষায় দলীয় নেতৃত্ব।

বিহারের এসআইআর (SIR) প্রকাশের পর প্রকাশ্যে এসেছে নির্বাচন কমিশনের ব্যাপক স্বেচ্ছাচারিতা। সতর্ক হয়ে আন্দোলনে নামছে বিরোধী ইন্ডিয়া জোট (INDIA alliance)। ৮ অগাস্ট নির্বাচন কমিশনের (Election Commission) বাইরে ধর্না চালাবেন তাঁরা। সেখানে তৃণমূল সাংসদদের কী ভূমিকা থাকবে, পথ নির্দেশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশন দফতরে আন্দোলনের পাশাপাশি সংসদেও সরব হওয়ার ঝাঁঝ বাড়াবেন বিরোধী সাংসদরা। সেখানে বিজেপি ও কমিশনের (Election Commission) ষড়যন্ত্রে তৈরি এসআইআর (SIR) বাতিল নিয়ে কীভাবে চাপ দেওয়া হবে সরকার পক্ষকে, সেই পথ নির্দেশও হবে সোমবার বিকেল সাড়ে চারটের বৈঠকে।

আরও পড়ুন: ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে আত্মঘাতী কুঁদঘাটের প্রৌঢ়, পরিবারের পাশে মন্ত্রী অরূপ 

বিহারের সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর-এর বিরোধিতায় মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইতিমধ্যেই কমিশনকে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত। তবে শুধু আদালতের ভরসা নয়। সাধারণ মানুষ থেকে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার বার্তা দিতে সোমবার ভার্চুয়াল বৈঠক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

রাজ্য পুলিশে বড় রদবদল, ভোটের মুখে নয়া পুলিশ সুপার পেল পূর্ব মেদিনীপুর

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। দীর্ঘ তিন মাস পর অবশেষে পূর্ব...

মুখে হাসি চাকরিপ্রার্থীদের, একাদশ-দ্বাদশে সুপারিশপত্র দেওয়া শুরু করল এসএসসি

দীর্ঘ প্রতীক্ষা আর আইনি লড়াইয়ের শেষে অবশেষে কাটল নিয়োগের জট। মুখে হাসি ফুটল কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর। রাজ্যে...

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...