Sunday, March 15, 2026

জোকার! বাংলার সঙ্গে অসমের ভাষাকেও অপমানে ধুইয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আর সেই অসাংবিধানিক আচরণে ক্ষমা চাওয়ার বদলে ব্যাখ্যা দিতে নেমেছে বিজেপির আইটি সেলের হোতা অমিত মালব্য (Amit Malviya)। লজ্জার মাথা খেয়ে এবার বাংলাকে ভাষার স্বীকৃতি দিতেই অস্বীকার মালব্যর। জোকার মালব্যের অসৎ উদ্দেশ্যকে ধুইয়ে দিল তৃণমূল।

বাংলা ভাষার অনেক উপভাষা রয়েছে, তাই বাংলা নামে কোনও ভাষা নেই – জোকার মালব্যর এই হাস্যকর যুক্তিতে বিস্মিত তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমেরিকায় কোনও নথি লেখা হলে তাকে ‘আমেরিকান ভাষা’ বলা হয় না। তাকে ‘ইংরাজি’ বলা হয়। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা কখনই বলা যায় না। এটা বিশ্বাসঘাতকতা। বিজেপি বাংলাকে হত্যা করার কাজ চালিয়ে যাচ্ছে আর তাদের আইটি সেলের কুলি নির্লজ্জভাবে তার সাফাই দিচ্ছে। এই অপমানের জন্য ক্ষমা চাওয়ার বদলে এই জোকার (joker) আমাদের রাজ্যকে আরও অপমান করছে।

আরও পড়ুন: বাংলায় SIR-এ ঢাকে কাঠি! ইঙ্গিত নির্বাচন কমিশনের

দিল্লি পুলিশের বাংলাভাষাকে অপমানের যে সাফাই অমিত মালব্য দিয়েছেন, তাতে বাংলাভাষাকে শুধু অপমান নয়, বিজেপি শাসিত অসমের বরাক উপত্যকার মানুষের ভাষাকেও অপমান করেছেন, দাবি আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev)। বিজেপি আইটি সেল চালককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, এবার বিজেপি শিলেটিকে বাংলাদেশি ভাষা বলছে। যাদের ভারতের ভাষা সম্পর্কে কোনও ধারণা নেই, তারা এসেছে বক্তব্য পেশ করতে। সেই সঙ্গে তিনি তথ্য পেশ করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে লক্ষ লক্ষ মানুষ যারা দেশের নাগরিক ও  অসমের বরাক উপত্যকার তিন জেলার বাসিন্দা, তাঁরা শিলেটি ভাষায় কথা বলেন। এটা আমাদের মাতৃভাষা। অসমের এই অংশের বাসিন্দা ১৮৭৪ সাল থেকে তার আগে বাংলার। ইতিহাস সম্পর্কে কোনও ধারণাই নেই মালব্যর।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...