Saturday, May 16, 2026

SIR আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি, ভাগাভাগির বিরুদ্ধে লড়াইয়ের শপথে কাকাবাবুকে শ্রদ্ধা বিমান-সেলিমদের

Date:

Share post:

বহিরাগত ধরা নামে মানুষের মধ্যে ‘SIR’ আতঙ্ক তৈরি করছে বিজেপি। CPIM সবার বাড়ি যাবে, সব মানুষের সঙ্গে কথা বলবে। ভাগাভাগির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিলেই কাকাবাবুকে শ্রদ্ধা জানাতে পারব। তৃণমূলের দেখানো পথে হেঁটেই মঙ্গলবার মহাজাতি সদনে মুজফ্‌ফর আহমেদের জন্মদিবসেরর অনুষ্ঠানে শপথ সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Selim)। বামফ্রন্টের চেয়ারম্যান প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর কথায়, কাকাবাবুকে সম্মান জানাতে চাইলে, নিজের এলাকায় মানুষকে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলুন।

এদিন সিপিএমের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক, স্বাধীনতা সংগ্রামী মুজফ্‌ফর আহমেদের ১৩৭তম জন্মদিবস পালিত হয়। অনুষ্ঠানে বিমান, সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, রামচন্দ্র ডোম, কনীনিকা ঘোষ, শ্রীদীপ ভট্টাচার্য, মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতৃত্ব। অনুষ্ঠানে মুজফ্‌ফর আহমেদ পুরস্কার দেওয়া হয়েছে সুকুমার আচার্য, তপন মিশ্র এবং গোবিন্দ পিল্লাইকে। পুরস্কারের অর্থ জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের তহবিলে দান করেন তপন মিশ্র। মুজফ্‌ফর আহমেদ পাঠাগারের ওয়েবসাইট উদ্বোধন করেন বিমান বসু। সিপিআইএম রাজ্য কমিটির নতুন রূপের ওয়েবসাইট উদ্বোধন মহম্মদ সেলিম।

মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন সেলিম। বলেন, মহারাষ্ট্রে কমিশনকে ব্যবহার করে ভোট কারচুপি হয়েছে। তা নিয়ে সব বিরোধীরা একজোট। তাঁর অভিযোগ, ‘এসআইআর’ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেলিমের কথায়, আরএসএস-বিজেপি বলছে ‘পানি’ মুসলিম শব্দ। অথচ এই শব্দ এসেছে সংস্কৃত থেকে। উত্তর ভারতে সবাই জলকে ‘পানি’ই বলে। আসল সমস্যা হল, জল কিনে খেতে হচ্ছে বোতলে, কারণ বিশুদ্ধ পানীয়জল বিজেপির সরকার দিতে পারছে না। বামপন্থীরা তা নিয়ে প্রশ্ন তোলে। দক্ষিণপন্থীরা ‘পানি’ না ‘জল’ তা নিয়ে বিভাজন করে- এখানেই রাজনীতির ফারাক।

সেলিম বলেন, কাকাবাবু আজীবন শিখিয়েছেন কীভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। আসলে খাদ্য-বস্ত্র-বাসস্থানের লড়াইকে দুর্বল করতে বিভাজনের চক্রান্ত করা হচ্ছে। গত বিধানসভায় মোদি বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের জেলে ঢোকাবেন। তখন বলেননি বাংলাভাষীদের বাংলাদেশি বলে হেনস্থা করা হবে।

কাকাবাবু মুজফ্‌ফর আহমেদের কথা স্মরণ করে বিমান বসু বলেন, বাংলায় কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার কাজে প্রধান ভূমিকা নিয়েছিলেন মুজফ্‌ফর আহমেদ। সাম্রাজ্যবাদ বিরোধী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন সমানভাবে সংগঠিত করেছেন তিনি। কাকাবাবুকে সম্মান জানাতে চাইলে, নিজের এলাকায় মানুষকে ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলুন।

আরও পড়ুন- বিদ্যাসাগরের মূর্তি উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী, রাস্তাতেই স্কুলপড়ুয়াদের সঙ্গে কথোপকথন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...