Wednesday, May 13, 2026

ধর্ষণের তদন্তে ফের জেরা: তিনদিনের পুলিশ হেফাজত মনোজিতের

Date:

Share post:

জেল হেফাজতের পরে ফের একবার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এল কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ ধৃতদের। আগামী ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের (police custody) নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের (Alipore Court) বিচারক। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এই সময়ের মধ্যেই। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করার সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে নেমে বেশ কিছু ফরেন্সিক নমুনা, ডিজিটাল প্রমাণ-সহ কয়েক জন সাক্ষীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেসব খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে জেরা করা প্রয়োজন। আগেও পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে একই আবেদন জানানো হয়েছিল যদিও। এবারে পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

তদন্তকারীদের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, ল’ কলেজের তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না, গোটা অপরাধে কার কতটা ভূমিকা ও সংগৃহীত প্রমাণ খতিয়ে দেখা হবে। অভিযুক্তের ‘মোটিভ’ সম্পর্কেও তদন্ত করতে, সাক্ষী ও অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখতে কিছুটা সময় চেয়ে নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

প্রসঙ্গত, মূল অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে জানিয়েছিলেন অভিযুক্ত কোনভাবেই সামাজিকভাবে প্রভাবশালী নন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং দুই বর্তমান পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কলেজের নিরাপত্তারক্ষীকেও।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...