Wednesday, May 6, 2026

দলীপে অধিনায়ক ধ্রুব জুরেল, রাজস্থানের টুইটে নতুন জল্পনা

Date:

Share post:

অধিনায়ক ধ্রুব জুরেলকে (Dhruv Jurel) শুভেচ্ছা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। আর তাতেই শুরু নতুন গুঞ্জন। দলীপ ট্রফির জন্য সেন্ট্রাল জোনের অধিনায়ক হয়েছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তাঁকেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছ রাজস্থান রয়্যালস। আর সেটা দেখেই বিশেষজ্ঞ মহলে নানান আলোচনা শুরু হয়ে গিয়েছে। জুরেলকে শুভেচ্ছা জানিয়ে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) কী কোনও বার্তা দিতে চাইল রাজস্থান রয়্যালস। এই নিয়েই কিন্তু শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কারণ শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস নাকি ছাড়তে চান সঞ্জু!

কয়েকদিন আগেই ইংল্যান্ড সিরিজ থেকে ফিরেছে ভারতীয় দল। সেখানে শুরুর দিকে সুযোগ না পেলেও, তৃতীয় টেস্ট থেকেই ভারতীয় দলের হয়ে দেখা গিয়েছে তাঁকে। আর পঞ্চম টেস্টে তো ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবর্ত হিসাবেই ভারতীয় দলের প্রথম একাদশে নিজের জায়গা করে নিয়েছিলেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। সম্প্রতি ভারতীয় ক্রিকেটে তাঁর উত্থান কিন্তু দ্রুত গতির সঙ্গেই হচ্ছে।

ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতেও যেমন ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। তেমনই আবার উইকেট কিপিং গ্লাভস হাতেও নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবার দেশে ফিরতেই বড়সড় পুরস্কার বোর্ডের তরফে। দলীপ ট্রফিতে সেন্ট্রাল জোনের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ধ্রুব জুরেল। তাঁকে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

সেখানেই রাজস্থান রয়্যালসের শুভেচ্ছা বার্তাটাই যেন সকলকে খানিকটা ভাবাচ্ছে। তবে কী সঞ্জুর পরিবর্তে ধ্রুব জুরেলকেই ভারতীয় দলের অধিনায়ক করতে চাইছে রাজস্থান রয়্যালস। কারণ তাঁকে অধিনায়ক বলেই সম্বোধন করেছে রাজস্থান রয়্যালস। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...