Wednesday, June 3, 2026

রাজনৈতিক সৌজন্য: CPIM নেতা সুজনের হাতে রাখির বাঁধলেন তৃণমূল বিধায়ক লাভলি

Date:

Share post:

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে কিন্তু পারস্পরিক সৌজন্যের যেন অভাব না হয়। কারণ এটাই বাংলার কৃষ্টি-সংস্কৃতি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রীতি মেনেই চলেন। শনিবার রাখি বন্ধনের দিন সেই সৌজন্যের টুকরো ছবি ধরা পড়ল সোনারপুরের তেমাথার মোড়ে। সেখানে বর্ষীয়ান CPIM নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) হাতে রাখি বেঁধে দিলেন তৃণমূল (TMC) বিধায়ক লাভলি ওরফে অরুন্ধতী মৈত্র।

এদিন রাজ্য যুবকল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন বিধায়ক লাভলি। সকাল থেকেই হাসিমুখে তিনি পথচলতি সকলের হাতে রাখি পরাচ্ছিলেন। এইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের নেতা তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।

দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে গিয়ে তাঁকে রাখি পরানোর প্রস্তাব দেন। হাসিমুখে রাজি হন সুজন। রাখি পরিয়ে লাভলি বলেন, “আগামী দিন যেন ভালো কাটে, সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক। আর সুজনদা যেন ভালো থাকেন— এই আমার প্রার্থনা।”

প্রত্যুত্তরে সুজন রাখি বন্ধনের মূল মন্ত্র তুলে ধরে বলেন, “এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা, কিন্তু সম্পর্ক মানবিক।” উপস্থিত সকলের মতে, এটাই বাংলার সংস্কৃতি। ভিন্ন মত হলেও আন্তরিকতার অভাব হয় না।

আরও পড়ুন – রাজকাহিনী! সৃজিতের সঙ্গে আবিরের ঝামেলা, কারণ জানালেন খোদ টলিউডের সোনাদা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

১২ বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...