Monday, June 8, 2026

প্রতিশ্রুতি ৫ লক্ষ, মিলছে মাত্র ৫ হাজার! ক্ষোভে উত্তাল হড়পা বানে বিধ্বস্ত উত্তরকাশী

Date:

Share post:

  1. উত্তরাখণ্ডের (Uttarakhand ) উত্তরকাশীতে (Uttarkashi) ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বান বিপর্যস্ত করেছে ধরালী ও হর্ষিল গ্রাম। বিপুল ক্ষয়ক্ষতি ও গৃহহানির মুখে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami) ঘোষণা করেছিলেন—গৃহহীনদের ও মৃতদের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। কিন্তু বাস্তবে দুর্গতদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাত্র ৫ হাজার টাকার চেক।

এই সামান্য অঙ্কের ক্ষতিপূরণে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অনেকেই টাকা নিতে অস্বীকার করেছেন। প্রশ্ন তুলেছেন—এই টাকায় পুনর্গঠন বা জীবিকা শুরু করা সম্ভব নয়। গ্রামবাসীদের অভিযোগ, রাজ্য সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেখাচ্ছে, যাতে প্রকৃত ক্ষতিপূরণ না দিতে হয়।

প্রশাসনের দাবি, আপাতত অস্থায়ী সহায়তা হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি হলে সঠিক অঙ্কের ক্ষতিপূরণ প্রদান করা হবে। এ জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ অগাস্টের হড়পা বানে ধরালীর অন্তত ৩৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। হর্ষিল গ্রামেও পরিস্থিতি ভয়াবহ। শনিবার পর্যন্ত বিপর্যস্ত এলাকা থেকে ৮২৫ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ক্ষুদ্র অঙ্কের ক্ষতিপূরণে ক্ষোভ ও অসন্তোষ বেড়েই চলেছে দুর্গতদের মধ্যে। আরো পড়ুন: তারকেশ্বরের জলযাত্রায় ‘উধাও’ ভক্তি! উৎসবের মেজাজে বিচিত্র উক্তি

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...