Friday, February 6, 2026

মিথ্যাচার আর নাটকের সব সীমা পার! অভয়ার বাবার ‘অভিযোগে’র  পিছনে কারা, প্রশ্ন কুণালের

Date:

Share post:

তদন্ত থেকে আদালত কারো উপরই ভরসা নেই আর জি করের মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। রাজনৈতিক নেতাদের প্রভাবে প্রভাবিত হয় দিল্লি থেকে কলকাতা দৌড়চ্ছেন। কিন্তু কী চাইছেন তাও স্পষ্ট নয়। রাজনৈতিক নেতাদের প্ররোচনায় বিভিন্ন পদক্ষেপ নিয়েও ‘ব্যর্থ’ বাবা-মা এবার নির্ভেজাল মিথ্যাচারের খেলায়। কোনও প্রমাণ ছাড়াই প্রকাশ্যে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নামে কালি ছেটানোর খেলায় মৃতা চিকিৎসকের বাবা। পাল্টা কোন তথ্যের ভিত্তিতে এই অভিযোগ, প্রশ্ন কুণালের।

দিল্লিতে গিয়েছিলেন সিবিআই (CBI) দফতরে। তাঁরা জানিয়েছিলেন এই মামলা তাঁরা ছেড়ে দেবেন, দাবি মৃতা চিকিৎসকের বাবা-মায়ের। আর তাতেই ক্ষিপ্ত বাবা হঠাৎই সিবিআই-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে বসলেন। এতদিন যে সিবিআই-এর উপরই সর্বোচ্চ আস্থা দেখিয়েছিলেন সন্তানহারা বাবা-মা, আজ তিনিই অভিযোগ তুললেন, সিবিআই টাকা খেয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আঙুল তোলার পাশাপাশি চরম মানহানিকর কথা তিনি বলেন, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে। সেখানেই পাল্টা কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে?

আরও পড়ুন: দিল্লিতে বিক্ষোভে বিরোধীরা: মিছিল শুরু করতেই সাংসদদের আটকালো দিল্লি পুলিশ

কাদের কথায় অভয়ার বাবা এই ধরনের বক্তব্য পেশ করছেন, তাও স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনে লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা ‘সেটল’ করতে? আর সিবিআই এসব করবে? সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না।

spot_img

Related articles

আরজি কর আর্থিক অনিয়ম মামলায় প্রথম চার্জশিট ইডির, অভিযোগ সন্দীপ ঘোষ-সহ ৩

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংক্রান্ত আর্থিক অনিয়ম মামলায় (RG Kar Corruption Case) প্রথম চার্জশিট পেশ করল...

দিশেহারা ব্রিটিশ বোলাররা, যুব বিশ্বকাপ ফাইনালে বিধ্বংসী ব্যাটিং বৈভবের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বাধিক রানের ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ১৫টি চার-১৫টি ছক্কায় ঝড় তুলে ফিরলেন।...

লোকসভায় শুক্রবারও অনুপস্থিত মোদি: স্পিকারের যুক্তিতে কটাক্ষ মহুয়ার

রাষ্ট্রপতি অভিভাষণের জবাবী ভাষণ দিতে শুক্রবারও লোকসভায় অনুপস্থিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজ্যসভায় (Rajyasabha) তিনি যে জবাবী...

হাতে শ্রমিকদের রক্তের দাগ! মেঘালয়ে খনি-বিস্ফোরণে NPP সরকারকে নিশানা অভিষেকের

মেঘালয়ে অবৈধ কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ বহু শ্রমিক। ফলে মৃতের সংখ্যা...