Thursday, June 4, 2026

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

Date:

Share post:

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্রের (Power Plants) নির্মাণ সম্পন্ন হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরও দুটি একই ক্ষমতার প্ল্যান্ট তৈরির প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)।

মন্ত্রী জানান, নতুন দুটি কেন্দ্র তৈরি হবে পিপিপি মডেলে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শালবনির এই প্রকল্পকে পূর্ব ভারতের মধ্যে একমাত্র ও ব্যতিক্রমী বলে উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ৮০০ মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরিতে শিল্পগোষ্ঠী জিন্দালরা বিনিয়োগ করেছে ১৬ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বাংলায় শিল্পপতিদের জন্য এক নতুন গন্তব্য তৈরি হয়েছে। বিজিবিএস-এ ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এটা তার প্রমাণ।”

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে ইতিমধ্যেই ছয়টি ইকনমিক করিডর গড়ে তোলা হয়েছে। বর্তমানে প্রায় ২ কোটি ৩০ লক্ষ গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছেন এবং গত ১৪ বছরে বিদ্যুতের চাহিদা বেড়েছে ১৮ শতাংশ। শালবনির এই প্রকল্প বাস্তবায়ন শুধু শিল্প বিনিয়োগের নতুন দিগন্ত খুলছে না, রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাকেও আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...