Tuesday, April 7, 2026

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

Date:

Share post:

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন ‘কুঁড়েঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে ভদ্র ও বিনয়ী নেতা হিসেবে খ্যাতি ছিল তাঁর। কৃপাসিন্ধু টানা আটবার ধনিয়াখালি বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালেও এই কেন্দ্র থেকেই তিনি জয়ী হয়েছিলেন। নেতাজী সুভাষচন্দ্র বোসের আদর্শে রাজনীতি করতেন তিনি। হুগলি জেলার ফরওয়ার্ড ব্লকের (Forward Block) ডেপুটি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন তিনি।

এদিন প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, সিপিএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ,ফরোয়ার্ড ব্লকের জেলা চেয়ারম্যান সুনীল সাহা সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, নির্মাল্য চক্রবর্তী এবং অসীম মাঝি প্রয়াত নেতার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। চুঁচুড়া ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্তরের মানুষও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। আরও পড়ুন: শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...