Thursday, May 14, 2026

বড়বাজারে উদ্ধার ভিন রাজ্যের যুবকের রক্তাক্ত দেহ! তদন্তে পুলিশ

Date:

Share post:

বড়বাজারের একটি লজ থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। বিহারের (Bihar) বাসিন্দা ওই যুবকের মৃত্যুর তদন্তে বড়বাজার থানার পুলিশ (Burrabazar police station)।

বুধবার সকালে বড়বাজারের (Burrabazar) জনবহুল এলাকার একটি লজে পবন কুমার দাস নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই বড়বাজার থানার পুলিশ লজে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবকের পরিচয় পত্র দেখে জানা যায় তিনি বিহারের বাসিন্দা।

আরও পড়ুন: পথকুকুর নিয়ে সুপ্রিম রায়: প্রতিবাদে সরব বলিউড

কলকাতায় কোন কাজে এসেছিলেন ওই যুবক, তদন্ত করছে পুলিশ। কাদের সঙ্গে লজে ছিলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মঙ্গলবার রাতে মৃত পবন মদের অর্ডার দিয়েছিলেন। ওই লজের নিয়ম অনুযায়ী এক ঘরে একাধিক অপরিচিত ব্যক্তি থাকতে পারেন। ফলে সেই সময়ে ওই ঘরে কারা ছিলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...