Thursday, May 14, 2026

পুলিশ কনস্টেবলকে ফেলে মার! পুলিশের জালে সক্রিয় বিজেপি কর্মী

Date:

Share post:

নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের নক্কারজনক অসভ্যতা। খোদ কলকাতার নগরপালকে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। নেতাদের প্রশ্রয়েই নিচুতলার কর্মীরা পুলিশের উপর হামলার চালানোর সাহস পেয়েছিল শনিবারের অভিযানে। পুলিশ কর্মীকে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীকে বুধবার গ্রেফতার করল কলকাতা পুলিশ।

অভয়ার বিচার চেয়ে অভয়ার বাবা-মা যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাতে পথপ্রদর্শকের ভূমিকায় ছিল বিজেপি। মিছিল থেকে হামলা চালানো হয় কলকাতা পুলিশের ডিসি এসএসডি বিদিশা কলিঠার দেহ রক্ষীর উপর। কলকাতা পুলিশ (Kolkata Police) শনিবারের সমস্ত সিসিটিভি টিভি দেখে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল। জানা যায়, অভিযুক্ত উত্তর ২৪ পরগনা জেলার সক্রিয় বিজেপি কর্মী চন্দন গুপ্তা।

আরও পড়ুন: আবার নিম্নচাপ, আবার ভারী বৃষ্টির ভ্রুকুটি: তিস্তায় লাল সতর্কতা

নবান্ন অভিযানের দিন ডিসি এসএসডি-র দেহরক্ষী প্রশান্ত পোদ্দারের উপর যেভাবে হামলা চালিয়েছিল বিজেপির গুন্ডাবাহিনী, তাতে খুনের চেষ্টা ধারা যোগ করেছে কলকাতা পুলিশ। সেই অভিযোগে বুধবার বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে গ্রেফতার করা হয় চন্দন গুপ্তাকে। ধৃত ব্যক্তি অর্জুন সিংয়ের অনুগামী।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...