Thursday, February 5, 2026

এসপি বাংলোর কাছে গণধর্ষণ! যোগীরাজ্যে মূক-বধির যুবতীর করুণ পরিণতি

Date:

Share post:

সাধারণ নাগরিক থেকে মহিলাদের নিরাপত্তার তলানির দিকে যাওয়া ছবি যোগীরাজ্যে নতুন নয়। রাজ্যের পুলিশি ব্যবস্থা এখন এতটাই দুর্বল যে পুলিশ সুপারের বাসস্থানের চৌহদ্দিতে হওয়া ধর্ষণও টের পায় না পুলিশ প্রশাসন।

এবার উত্তর প্রদেশের (Uttarpradesh) বলরামপুরে (Balrampur) ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে। অন্তত চারটি বাইককে তাঁকে ধাওয়া করতে দেখা যায়। আর এই গোটা ঘটনাই বলরামপুর পুলিশ সুপারের (SP, Balrampur) বাংলোর কাছে ঘটে।

সোমবার তরুণী তাঁর মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী তাঁকে সেখানে থামিয়ে জোর করে বাইকে বসিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীকে তারপর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাঁকে গণধর্ষণ (gang rape) করা হয়। পুলিশ দুই অভিযুক্ত – অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভারত-ভুটান জল কমিশন গড়বে না কেন্দ্র! ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্পষ্ট

প্রসঙ্গত, পুলিশ সুপারের (SP, Balrampur) বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গিয়েছে, তরুণী একটি নির্জন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন। কিছু পুরুষ তিন থেকে চারটি বাইকে করে তাঁকে ধাওয়া করছে। এদিন নির্ধারিত সময়ের পরেও যখন তরুণী মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেননি তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে একটি পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিল একেবারেই ছিন্নভিন্ন অবস্থায়। জ্ঞান ফিরতেই তরুণী অভিযোগ করেন যে তাঁকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে তারা পাল্টা পুলিশের উপর চড়াও হয়। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ের পরে গ্রেফতার হয় দুই দুষ্কৃতী।

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...