Sunday, June 14, 2026

ফিরে আসছে জঙ্গি মুনীর, ধুমকেতুর সকালেই টিজার এল রক্তবীজ টু-র

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল। মুক্তি পেয়েছে ‘ধুমকেতু’ (Dhumketu)। দেব-শুভশ্রীর রসায়নের ঝড় চলছে। কিন্তু তাতে ভাগ বসিয়ে বেলা দশটাতেই ‘রক্তবীজ টু’র টিজার প্রকাশিত হল। রক্তবীজ ছিল মেগাহিট। শিবপ্রসাদ-নন্দিতা জুটির পরিচালনায় আবীর-মিমির ম্যাজিক। এবার তাদের সঙ্গে অঙ্কুশও (Ankush Hazra)। টিজার নাটকীয়, জমজমাট।

মুনীর আলম আবার হাজির। আগেরবার ছিল তৎকালীন ভারতের রাষ্ট্রপতিকে খুনের চেষ্টা। প্রণব মুখোপাধ্যায়ের আদলে ভিক্টর ব্যানার্জি। এবার এর সঙ্গে যোগ বাংলাদেশের চালচিত্রের। তার মধ্যেই আবীর-মিমি (Abir Chatterjee Mimi Chakraborty)রসায়ন।

টিজারেই নন্দিতা-শিবপ্রসাদ বুঝিয়ে দিলেন পুজোয় ঝড় উঠবে। অ্যাকশন আর মিষ্টি রোমান্স মিলিয়ে রক্তবীজ টু (Raktabeej 2) যে বড় পর্দায় দাপিয়ে বেড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ধূমকেতু ছবি রিলিজের দিনেই রক্তবীজের টিজার প্রকাশ এক অলিখিত টক্করের বার্তা বলেও মনে করছে টলিউড।

 

Related articles

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...

খান স্যারের কোচিংয়ে ভাঙচুরে অভিযুক্ত রৌশনের ভাইয়ের দেহ উদ্ধার নেপালে

ভাঙচুরের অভিযোগ ওঠে। এবার নেপালে সেই রৌশনের ভাই প্রিন্সের দেহ উদ্ধার হয়। ফয়জল খান ওরফে খান স্যারের কোচিং...