Wednesday, April 8, 2026

পূর্ব বর্ধমানে পুণ্যার্থী বোঝাই বাস দুর্ঘটনা, মৃত অন্তত ১০

Date:

Share post:

স্বাধীনতা দিবসের সকালে বড় দুর্ঘটনা। গঙ্গাসাগর থেকে ফেরার পথে পুণ্যার্থী বোঝাই বাস -ট্রাক্টরের সংঘর্ষ পূর্ব বর্ধমানের নলা এলাকার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে (Bus Accident) । ভয়াবহ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৩৭ জন গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Bardhaman Medical College and hospital) ভর্তি বলে জানা গেছে। পুণ্যার্থীরা সকলেই বিহারের বাসিন্দা বলে খবর। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে।

স্থানীয়রা বলছেন, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টারে ধাক্কা মারলে তার অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর খবর মিলেছে। জখম যাত্রীদের মধ্যে একাধিকের অবস্থা আশঙ্কাজনক। বাসটি চারধাম যাত্রার জন্য বেরিয়েছিল বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের সঙ্গে উদ্ধার কাছে হাত লাগান স্থানীয়রা। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...