Thursday, May 14, 2026

পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে মাছ লুটে দৌড় বিজেপি নেতার!

Date:

Share post:

মাছ চুরিতে অভিযুক্ত বিজেপি (BJP) নেতা! বৃষ্টি ভেজা রাতে দুর্ঘটনার কবলে পড়া মাছের গাড়ি থেকে ছড়িয়ে পড়s মাছ। সুযোগ বুঝে প্রকাণ্ড সাইজের দুটি মাছ কুড়িয়ে নিয়ে দৌড় লাগালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। সেই ছবি আর ভিডিও ভাইরাল (Video Viral) স্যোশাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

নেট দুনিয়ায় ভিডিও ভাইরাল (Video Viral) হতেই শুরু হয়েছে নিন্দার ঝড়। যদিও চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ভিডিও প্রায় চার বছর আগের পুরনো। তিনি গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করেই মাছ নিয়েছেন। তবে জিজ্ঞাসা করে নিলেও ওইভাবে দৌড়োচ্ছিলেন কেন- তার উত্তর নেই।

কোলাঘাট- হলদিয়া জাতীয় সড়কের মেছেদা শান্তিপুর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টি মধ্যে রাতে হঠাৎ উল্টে যায় মাছ ভর্তি একটি গাড়ি। মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে সমস্ত মাছ। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায় মাছ কুড়ানোর জন্য। ওই সময় ওই রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুচ্ছাইত। তিনিও রাস্তার মধ্যে পড়ে থাকা দুটি প্রকাণ্ড সাইজের মাছ তুলে নিয়ে দৌড় লাগান।

এই ভিডিও প্রথম প্রকাশ করেন শহিদ মাতঙ্গিনী ব্লক যুব তৃণমূলের সভাপতি সুমিত সামন্ত। এরপর তমলুক সংগঠনিক জেলা তৃণমূলের একটি ভেরিফাইড ফেসবুক পেজেও পোস্ট করা হয় ভিডিওটি। ঘটনা প্রসঙ্গে সুমিত জানিয়েছেন, “গাড়ির চালক ও খালাসি যখন যন্ত্রণায় কাতরাচ্ছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে দুহাতে দুটো বড় কাতলা মাছ চুরি করে নিয়ে দৌড় লাগান বিজেপির বিরোধী দলনেতা। এঁরা নাকি জনপ্রতিনিধি! এবং এরাই নাকি মানুষের উন্নয়ন করবে! এর আগেও একাধিকবার উনি যখন পঞ্চায়েতে ছিলেন তখন বার্ধক্য ভাতা-সহ চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজনের থেকে টাকা নিয়েছেন”- অভিযোগ সুমিতের। বিজেপি নেতার এই হেন আচরণের নিন্দা হয়েছে সর্বস্তরে। যদিও সব বিষয় নিয়ে কথা বলা বিজেপির রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে নীরব।
আরও খবর: SIR নিয়ে তোপ, ফের নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...