Tuesday, June 23, 2026

তৎপর নবান্ন! চলতি মাসেই শুরু সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ কর্মসূচি 

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই তৎপর নবান্ন। চলতি মাসেই শুরু হচ্ছে সাইকেল বিতরণ কর্মসূচি। ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ১২ লক্ষ ছাত্রছাত্রী এবার সাইকেল পেতে চলেছে। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এই প্রকল্পে সাইকেল পাওয়া পড়ুয়ার সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় কোটিতে।

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর এই প্রকল্প বাস্তবায়ন করছে। নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে রাজ্য এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদ। উদ্দেশ্য, স্কুলে যাতায়াত সহজ ও নিরাপদ করা।

১৪ আগস্ট ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছিলেন। সরকারি সূত্রে খবর, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিলির কাজ শুরু হবে। প্রশাসনের লক্ষ্য, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে সিংহভাগ ছাত্রছাত্রীর হাতে সাইকেলের চাবি তুলে দেওয়া। এজন্য দ্রুততার সঙ্গে প্রস্তুতি শুরু হয়েছে জেলাস্তরে।

আরও পড়ুন – সুখবর! বাড়ল লৌহ-ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...