Monday, May 18, 2026

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

Date:

Share post:

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং শিল্পে কর্মরত প্রায় ২ লক্ষ শ্রমিক এবার আগের চেয়ে বেশি বোনাস (Bonus) পাবেন। গতবারের ১৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে এ বছর বোনাস হয়েছে ১৭.২ শতাংশ। সোমবার নিউ সেক্রেটারিয়েট ভবনে রাজ্য শ্রম দফতর, ট্রেড ইউনিয়ন এবং শিল্প কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

শুধু বোনাস (Bonus) নয়, শ্রমিকদের এক্সগ্রেশিয়াও বেড়েছে। গতবারের ৯০০ টাকা থেকে এ বছর ১১০০ টাকা, অর্থাৎ ২০০ টাকার বৃদ্ধি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে ছড়ানো এই শিল্পগুলিতে ১০ সেপ্টেম্বরের মধ্যেই বোনাস ও এক্সগ্রেশিয়া দেওয়ার নির্দেশ রয়েছে চুক্তিতে।

রাজ্য শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এর আগেও একাধিকবার রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদ্র শিল্প ক্ষেত্রে বোনাস বেড়েছে।এবারও বোনাস বেড়েছে।“
আরও খবর: মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...