Wednesday, May 20, 2026

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) – এর।

১৬ তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন আসানসোলের অভিনব সাউ (Abhinaba Shaw)। শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে নতুন রেকর্ড তৈরি করলেন এই বঙ্গ তনয়। তাঁকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ কাজাখস্তানে অনুষ্ঠিত ১৬ তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র এয়ার রাইফেল বিভাগে সোনা জিতে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

ওর অভিভাবক, পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদেরও আমার অভিনন্দন।

আমি আগামীতে অভিনব’র আরো সাফল্য কামনা করছি।

বঙ্গ তনয় অভিনবর এই কীর্তিতে সকলেই আপ্লুত। আগামী দিনে তাকে নিয়ে প্রত্যাশা যে বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার কর্নেল হিমাংশু বালি

সর্ষের মধ্যেই ভূত! ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু...

জলপাইগুড়ি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের বিশেষ ছাড় প্রত্যাহার রাজ্যের 

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার থাকার ক্ষেত্রে দেওয়া বিশেষ ছাড় প্রত্যাহার করল রাজ্য সরকার। সমবায়...

হাসপাতালে অমিতাভ! অনুরাগীদের উদ্বেগ বাড়তেই সোশ্যাল মিডিয়ায় আসল সত্যি

বর্ষীয়ান মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) হাসপাতালে ভর্তি! খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়তে থাকে অনুরাগীদের। বিগ বি-র শারীরিক...

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...