Monday, June 8, 2026

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

Date:

Share post:

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। বাংলার সরকারের একের পর এক সিদ্ধান্তকে আদালতে মামলা দায়ের করে রোখার চেষ্টা চালিয়েছে বিরোধীরা। তাতে একাধিক হাই কোর্টের (High Court) বিচারপতি যোগ্য সঙ্গত দিয়ে উন্নয়নের প্রক্রিয়াকে দেরি করিয়ে দিয়েছেন। এবার সেই ধরনের বিচারপতিদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant)।

বিভিন্ন হাই কোর্টগুলিতে যেভাবে মামলা দীর্ঘায়িত হয় তাতে জনসাধারণের বিচার পাওয়ার উপর ভরসা হারাচ্ছে। আমরা বিচারের মন্দির বানিয়েছি, কিন্তু তার পথ সরু করে ফেলেছি। ফলে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে যেভাবে বিচার দেওয়া হচ্ছে তাতে বিচার ভারসাম্য হারাচ্ছে, মত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর।

বিহারের ভোটার তালিকা সংশোধনী সংক্রান্ত একাধিক মামলার বিচার চলছে বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। সেই সঙ্গে এর আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক মামলার বিচার সুপ্রিম কোর্টে (Supreme Court) করেছেন বিচারপতি সূর্য কান্ত। এবার সেই বিচারপতির মুখে হাই কোর্টের বিচারপতিরদের কাজের প্রতি নিষ্ঠার সমালোচনা।

বিচারপতিদের কর্তব্য স্মরণ করিয়ে তিনি দাবি করেন, যে সব হাই কোর্টের বিচারপতিরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাঁদের প্রতি আমার সম্মান। তবে কিছু হাই কোর্টের (High Court) বিচারপতির কাজ অত্যন্ত হতাশাজনক। তাঁদের একবার স্মরণ করা উচিত তাঁদের পিছনে প্রতিদিন ঠিক কতটা নাগরিকের অর্থ ব্যয় হয়ে চলেছে।

আরও পড়ুন: স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, সেই সব বিচারপতিদের সক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু তাঁদের প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একবার নিজেদের প্রশ্ন করা উচিত প্রক্রিয়াকে কতটা সংশোধন করতে পারলেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...