Monday, June 15, 2026

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

Date:

Share post:

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের উপরে ঘনিষ্টভাবে যুগল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে (Social Media) ভাইরাল। কিন্তু বাইকে প্রেমের এহেন আবেগঘন মুহূর্তের চড়া দাম গুণতে হল প্রেমিক-প্রেমিকাকে।

ওই ভিডিও-তে দেখা যাচ্ছে উত্তর প্রদেশের এক্সপ্রেসওয়েতে বাইক চলছে। যেখানে ওই তরুণী বাইকের জ্বালানি ট্যাঙ্কের উপর বসে আছেন। বাইক চালকের দিকে মুখ করে বসে, তাঁকে জড়িয়ে রেখেছেন তিনি। অপর একজন বাইক (Bike) আরোহী  যুগলের এই বেপরোয়া আচরণ রেকর্ড করে ভিডিওটি ভাইরাল করে দেন। সেই পোস্ট পুলিশের নজরে আসতেই কড়া ব্যবস্থা নিল পুলিশ।

প্রথমে সতর্ক করা হয়। পরে সেই রোমিও ও জুলিয়েটকে করা হল ৫৩,৫০০ টাকার জরিমানা এবং উত্তর প্রদেশ পুলিশ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছে, “এইবার ক্লাইম্যাক্স হল চালান, প্রেমের গান নয়! নিরাপদে চলুন, নিয়ম মানুন, এবং আপনার প্রেমের গল্প দীর্ঘজীবী হোক।“

Related articles

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...

দলকে জেতাতে ব্যর্থ হয়েই মেজাজ হারালেন বৈভব, তেড়ে গেলেন প্রতিপক্ষ ক্রিকেটারের দিকে

মাঠে মেজাজ হারালেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে ২২ গজে নামলেই তাঁর থেকে থাকে বড় রানের প্রত্যাশা। কিন্তু...