Monday, May 11, 2026

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

Date:

Share post:

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান। সেখানে দুই বর্ধমান জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সভার জন্য বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ওই মাঠ ঘুরে দেখেছেন। প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকবেন দুই জেলার আধিকারিক, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাসও করতে পারেন। তবে বড় চ্যালেঞ্জ আবহাওয়া। টানা বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল দশা মেরামতির কাজ শুরু হয়েছে যাতে মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নির্বিঘ্ন থাকে।

সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও প্রশাসন সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে।

আরও পড়ুন – মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...